হত্যার চার মাস পর জানা গেলো সন্তানের খুনি মা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২২, ২০২২ | ৮:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে শিশু সন্তান হত্যার দায়ে চার মাস পর ঘাতক মাকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু শাহরিন জান্নাত (৪মাস) হত্যার বিষয়টি উঠে আসে।

চলতি বছরের গত ৬ আগস্ট হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের মিজি বাড়ির সৌদি প্রবাসী ফারুক হোসেনের শিশু সন্তান শাহরিন জান্নাত ঘুমন্ত অবস্থায় মারা যায়। এ শিশুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

ওই ঘটনায় গত ৬ আগস্ট হাজীগঞ্জ থানায় প্রবাসী ফারুক হোসেনের বোন হালিমা আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অপমৃত্যু দায়ে মামলা করেন। হত্যার চার মাস পর ময়না তদন্তের রিপোর্টে শিশু শাহরিন জান্নাতকে হত্যা করা হয়েছে মর্মে জানতে পারে পুলিশ।

বিজ্ঞাপন

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়ে গত ২১ নভেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ শিশুটির মা ঘাতক স্ত্রী মানছুরা বেগম (২৮) কে আটক করে। মানছুরা বেগম হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে।

মামলা সূত্রে এবং থানা পুলিশের ভাষ্যমতে জানা যায়, গত ৫ আগস্ট রাতে সৌদি প্রবাসী ফারুকের স্ত্রী মানছুরা বেগম ৪ মাস বয়সী মেয়ে শাহরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘাতক মা মানছুরা শিশু কন্যার হত্যার ঘটনাটি ধামা-চাপা দিতে ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে বলে ডাক-চিৎকার দেয়।

তার ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় সৌদি প্রবাসী ফারুক হোসেনের বড় বোন হালিমা আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ থানা অপমৃত্যুর দায়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার চার মাস পর ময়নাতদন্তের রিপোর্টে শিশু শাহরিন জান্নাতকে শ্বাসরোধ করে হত্যা করার করার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ বলেন, চার মাস শিশু শাহরিনকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ নিশ্চিত হয়ে শিশুটির মাকে আটক করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর