
হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে হট্টগোল আহত ১


হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আলীগঞ্জ মডেল একাডেমীতে আয়োজিত সম্মেলন সভা সম্পন্ন হয়।
প্রথম অধিবেশনে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহাবুব-উল আলম লিপন পুরনো কমিটির বিলুপ্ত ঘোষণা করেন।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে প্রার্থী আজাদ হোসেন মজুমদার, মোস্তফা কামাল, কাজী আনিস ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ইসমাইল হোসেন রুবেল, ইসমাইল হোসেন, কবির হোসেন মজুমদার, মো. খোরশেদ আলম, আরিফ হোসেন মোল্লা’র নাম উঠে আসে।


দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা নেতা নির্বাচিত করা জন্য পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মেনে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সেক্ষেত্রে গনতান্ত্রিক প্রক্রিয়া ব্যালেট পেপারে মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেন পৌর আওয়ামীলীগ।
ভোটগ্রহণের পূর্বেই ভোট গ্রহণের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে একটি পক্ষ। এ ঘটনা হাজীগঞ্জ পৌরসভার অফিস সহায়ক সোহেল আলম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।
ইটপাটকেল ছুঁড়াছুড়ির এক পর্যায়ে সভাস্থল থেকে নেতাকর্মীরা দ্রুত বেরিয়ে পড়ে। ওইসময় হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আহসান উল্যাহ মৃধার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আ.স.ম মাহবু-উল আলম লিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য খালেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মনির হোসেন মিঠু, যুগ্ম-সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন মজুমদারসহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।








