চাঁদপুরে ৩৫৬টি দুর্ঘটনা প্রতিরোধে কাজ করেছে ফায়ার সার্ভিস

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২২ | ১০:০০
Link Copied Successfully!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনসহ জেলায় গত ১ বছরে ২৬৭টি অগ্নিকান্ড, ৪৩টি সড়ক দুর্ঘটনা, ৩টি নৌ দুর্ঘটনা ও অন্যান্য ৪৩টি দুর্ঘটনাসহ ৩৫৬টি দুর্ঘটনায় সেবা প্রদান করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসব দুর্ঘটনা প্রতিরোধে কাজ করেন। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২জন। আহত হয়েছেন ৩৭জন। সম্পদ উদ্ধার হয়েছে ১৩ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকার।

মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক মো. সাহিদুল ইসলাম এসব তথ্য সাংবাদিকদেরকে জানান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত ১ বছর জেলায় ২৬৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যার ক্ষতির পরিমাণ অনুমান করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সমপরিমান মূল্য ১৩ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা। এসব দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

একই সময়ে সড়ক দুর্ঘটনা হয়েছে ৪৩টি। আহত হয়েছেন ২০জন এবং নিহত হয়েছেন ৯জন। নৌ দুর্ঘটনা হয়েছে ৩টি। এর মধ্যে মালবাহী ট্রলার দুর্ঘটনা ১টি, ট্রলার দুর্ঘটনা ১টি এবং নৌকা ডুবি ১টি। ৩টি নৌ দুর্ঘটনায় আহত হয়েছেন ৯জন এবং নিহত হয়েছেন ৬জন।

অন্যান্য দুর্ঘটনায় ঘটেছে ৪৩টি। আহত হয়েছেন ৮জন। নিহত হয়েছেন ৩৭জন। এর মধ্যে পানিতে ডুবে ৩২জন। সফেটি ট্যাংকিতে আটকা পড়ে ৪জন এবং ভবন ধসের ঘটনায় ১জন নিহত হয়।

এদিকে মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে ফায়ার সপ্তাহ উপলক্ষে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবছরই এই ফায়ার সপ্তাহে জনসচেতনতামূলক প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থাটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর