
হাজীগঞ্জে শিয়ালের মাংস বিক্রয় করতে গিয়ে আটক দুই
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রয় করতে গিয়ে থানা পুলিশের হতে ধরা পড়েছে দুই মাংস ব্যবসায়ী।
শনিবার দিবাগত রাতে শিয়ালটি ধরে জবাই করে সকালে বিক্রয় করতে গেলে হাজীগঞ্জ থানার এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৪নং কালচৌঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাস ও একই গ্রামের পাটোয়ারী বাড়ির সিরাজ পাটোয়ারীর ছেলে মো. মনির হোসেনকে আটক করে।
পরে তাদের দু’জনকে প্রকাশ্যে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।








