মহিলা কাউন্সিলর মিনুর আক্তারের স্বামী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১১, ২০২২ | ৫:১৪
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং  ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের স্বামী নুরে আলমকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে নুরে আলমকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম।
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের বাসিন্দা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের স্বামী নুরে আলমের বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।ওই মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ। ফরহাজুল ইসলাম নামের এক এনজিও’র কর্মকর্তা বাদী হয়ে নুরে আলমের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন।
নুর আলম জানান, ব্রাক বাজার নামক একটি এনজিও থেকে তিনি ঋণ গ্রহণ করেন। ওই ঋণ মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় তিনি আরও বলেন, দুই সপ্তাহ আগে ঋণের সব টাকা পরিশোধ করে দিয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারি পরোয়ানামূলে নুরে আলমসহ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম