
দৈনিক প্রভাতী কাগজ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied Successfully!

দৈনিক প্রভাতী কাগজ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর জেলা ডিসি অফিসের সন্মেলন কক্ষে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতী কাগজ এর ১বছর পূর্তি উপলক্ষে কেক ও আলোচনা সভা সম্পন্ন হয়।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক প্রভাতী কাগজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কামরুল হাসান তিনি বলেন দৈনিক প্রভাতী কাগজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। এবং সংবাদ প্রকাশের মাধ্যমে এই পত্রিকাটির প্রচার আরো গ্রহনযোগ্যতা বর্তমানের চেয়েও আরো বেশি বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাতী কাগজের সহকারী সম্পাদক ইলিয়াস খান নিজেল, এইচ এম আরিফ, স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ দিলরাজ, শাহরিয়ার এমরান সিয়াম, নিজস্ব প্রতিনিধি মজিব পাটোয়ারী, মো.মুছা তপদার প্রমুখ।

ট্যাগ:







