
হাজীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপজেল পর্যায়ে জন প্রতিনিধিদের অংশ গ্রহনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মো: মাইনুদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফুল হাসান।
আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আজহার, ইউপি চেয়ারম্যান মো: আবদুল হাদী, মিজানুর রহমান মিলন, মজিবুর রহমান, মানিকুর রহমান মানিক, কাজী নুরুর রহমান বেলাল, গোলাম মোস্তফা স্বপন ইউসুফ প্রধানীয়া সুমন , নুরুল আমিন।
হাজীগঞ্জ উপজেলা প্রসাশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুরের আয়োজনে সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামছুল ইসলাম রমিজ। সেমিনারে উপজেলার সকল চেয়ারম্যান ও বেকারি মালিকরা উপস্থিত ছিলেন।








