হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু ও কীটনাশক খেয়ে বৃদ্ধার মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২, ২০২২ | ৬:৪৩
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের আখন বাড়িতে পানিতে ডুবে মোবাশ্বেরা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সে মারা যায় । সে ঐ বাড়ির আব্দুল মান্নানের মেয়ে। শিশুর বাবা আবদুল মান্নান জানান, বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজ করে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এদিকে হাজীগঞ্জ সদর ইউনিয়নে কীটনাশক পান করে রওশনারা বেগম নামের একজনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ সদর ইউনিয়নের আশরাফ আলী হাজী বাড়ির বসতঘরে সে কীটনাশক পান করে বমি করতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রওশনারার মৃত্যু হয়। রওশনারা হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর আশরাফ আলী হাজী বাড়ির মো. বিল্লাল হোসেনের স্ত্রী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি