
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া


২০২২ সালের এইচএসসি ও বিএমটি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।
সোমবার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদের সভাপতিত্বে ও কলেজের শিক্ষিকা তৌহিদা আক্তারের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন ও স্বপন কুমার পাল, দাতা সদস্য মাহমুদ আহমেদ মিঠু, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার ও শামছুজ্জামান মুন্সী।
সভাপতির বক্তৃতায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ এইচএসসি পরিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।


অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক মো. সেলিম, নাজমা আক্তার, মোরশেদ আলম মজুমদার, মো. বেলাল হোসেন, শ্রীকৃষ্ণ দে, বিলকিস আরা বেগম, মো. সেলিম পাটওয়ারী, প্রভাষক ইফতেকার আলম।
বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তৃতা করেন, মুনতাহা, মোহাম্মদ জুনায়েদ হোসেন, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে রঞ্জিতা পাল।
বক্তৃতা শেষে ওই সময় কলেজের নির্বাচনী পরিক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের সফলতা কামনা করো দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আ.ন.ম মফিজুর রহমান।
অনুষ্ঠানে ওই সময়, কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








