হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা হা-ডু-ডু

হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২২ | ১২:৫২
Link Copied Successfully!

গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা স্থানে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হতো জাতীয় খেলা হা-ডু-ডু।

কালের আবর্তে এখন আর দেখা যায় না জাতীয় খেলা হা-ডু-ডু। আধুনিক খেলা এবং যান্ত্রিক জীবনের ব্যস্ততার কাছে হেরে গেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি।

বিভিন্ন দিবসে গ্রাম বাংলায় খেলাধুলার একটি অংশ ছিলো জনপ্রিয় খেলা হা-ডু-ডু। এখন কোনো দিবসেই আয়োজন করতে দেখা যায় না খেলাটি।

বিজ্ঞাপন

কালের আবর্তে চাঁদপুরের হাজীগঞ্জ থেকেও হারিয়ে যাচ্ছে জনপ্রিয় এই খেলা। এখন নতুন প্রজন্ম জানেই না এই খেলাটি সম্পর্কে, ভুলতে বসেছে অন্যরাও। তাই নতুন করে তৈরি হচ্ছে না হা-ডু-ডু খেলোয়াড়।

উপজেলায় বিশেষ দিবস গুলোতে গ্রামে গ্রামে জমজমাট ভাবেই হা-ডু-ডু খেলার আয়োজন করা হতো। চারদিকে বিরাজ করতো আনন্দ-উচ্ছ্বাস। হা-ডু-ডু খেলার আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে চলতো মাইকিং প্রচার-প্রচারণা। খেলাটি দেখতে মাঠের চার পাশে ভিড় জমাতো হাজারো দর্শক।

উপজেলার প্রাক্তন হা-ডু-ডু খেলোয়াড় মঞ্জু মুন্সী, খায়ের হোসেন ও সেলিম মিয়া জানান, গ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হা-ডু-ডু খেলাটি। জনপ্রিয় খেলাটি আবার ফিরিয়ে আনার দরকার। তাহলে গ্রাম বাংলার খেলাটি প্রাণ ফিরে পাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি