কচুয়ায় জেলা প্রশাসক অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৫:১২
Link Copied Successfully!

‘জ্ঞানের দ্বীপে চলব পথ, অলিম্পিয়াডের এই শপথ’ এ শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় বিজ্ঞান, গণিত ও ইংরেজিসহ তথ্য প্রযুুুক্তির জ্ঞানে সমৃদ্ধ করে বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে চাঁদপুর জেলা প্রশাসক অলিম্পিয়াড প্রতিযোগিতা।

এরই অংশ হিসাবে কচুয়ার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শেষে গতকাল রবিবার স্থানীয় শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।

পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ‘ক’ (৭ম ও ৮ম শ্রেণি) ও ‘খ’ (৯ম ও ১০ম শ্রেণি) বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতি বিভাগে ৩ জনের দল নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

ওই নির্বাচিতরাই উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বিজয়ী দলের নাম ঘোষণা করেন।

‘ক’ বিভাগে বিতারা ইউনিয়ন দল বিজয়ী হয়, এ দলের শিক্ষার্থীরা হচ্ছে- সায়মা আক্তার, সাবরিনা তাবাস্সুম ও নাফিজ আহমেদ। ‘খ’ বিভাগে বিজয়ী হয় গোহট দক্ষিণ ইউনিয়ন, এ দলের শিক্ষার্থীরা হচ্ছে- মারিয়া হুসাইন তানহা, শাবিকুন নাহার তানিশা ও মেহেদী হাসান।

প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার রসুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানা ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার।

বিজ্ঞাপন

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি