সিত্রাং এর প্রভাবে হাজীগঞ্জে শীতকালীন ফসল নিয়ে বিপাকে কৃষকরা

হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২২ | ৪:২৭
Link Copied Successfully!
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে হাজীগঞ্জে প্রায় ৪’শ হেক্টর জমিতে শীতকালীন ফসল নিয়ে বিপাকে কৃষকরা।
গেল সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় ৪’শ হেক্টর জমিতে শীতকালীন ফসল বিনষ্টের পথে। এ নিয়ে উপজেলার কয়েক’শ কৃষক রয়েছেন দুঃশ্চিতায়। তবে কৃষি বিভাগের দায়িত্বশীলরা বলছেন জলোচ্ছ্বাসের পানি আগামী ২/৩ দিনের মধ্যে সরে না গেলে শাতকালীন সবজি চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হাজীগঞ্জে বিপাকে পড়েছেন শীতকালীন সবজি চাষীরা। শীতকালীন সবজি মিষ্টি কুমড়া, টমেটো, খীরা, বাধা কপি ও ফুল কপি চাষাবাদের শুরুতেই ঝড়ো হাওয়া ও হঠাৎ জোয়ারের পানির কবলে পড়ে। উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক এনামুল হক ও নুর মিয়া জানান, চাষবাস করে তাদের সংসার চলে। ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে যেই ক্ষতি হয়েছে সরকারের প্রনোদনা পেলে হয়তো তাদের এমন ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব।
এদিকে সিত্রাং বিদায় নেয়ার পর থেকে জেলার হাজীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলী মাঠ পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান, উপজেলায় ৩’শ ৮১ হেক্টর জমিতে শীতকালিন শাক-সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে পানিতে তলিয়ে গেছে ১৩ হেক্টর জমির ফসল। আশা করা যায় ২/৩ দিনের মধ্যে পানি কমে গেলে ক্ষতির মাত্রাটা কম হবে। তবে পানি না কমলে এবার শাতকালীন ফসল তুলতে পারবে না কৃষকরা। বেশি ক্ষতি হবে টমেটো, লাল শাক, বাধা কপি ও ফুল কপি চাষকরা আড়াই হেক্টর জমির কৃষকেরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়