
চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
Link Copied Successfully!

চাঁদপুর জেলার পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে “পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
পুলিশ সুপার, চাঁদপুর পুলিশ সদস্যদের উদ্দেশ্য জানান – সঠিক প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যেদের মধ্যে অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি পাবে। এই ধারাবাহিকতা অর্জনের লক্ষ্যে সারা বছর ব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও জেলার পুলিশগণ উপস্থিত ছিলেন।
Ni/N








