হাজীগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২২ | ১১:০৬
Link Copied Successfully!
জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে হাজীগঞ্জ উপজেলা শাখা শ্রমিকলীগ।
শনিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে কেক কাটা ও আলোচনা সভা এবং নবগঠিত জাতীয় শ্রমিক লীগের হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচিত সভা সম্পন্ন হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: শাহাদাত হোসেন  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীর সার্বিক তত্বাবধানে, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাসুম হাসান ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
 জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইকবালুজ্জামান ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন চাঁদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী মোস্তফা জীলন, পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাইনু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান মুন্সী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠনটি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সরকারকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বলে অঙ্গীকার করেন।
ওইসময় হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগ এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি