হেরে গিয়েও চমক দেখালেন আনারস প্রতীকের জাকির হোসেন প্রধানীয়া

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২২ | ১১:৪৫
Link Copied Successfully!

তিনি কোন রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নন। বড় নেতা কিংবা মন্ত্রী-এমপির আত্মীয়-স্বজনও নন তিনি। ছিলেন না জেলাবাসীর কাছে তেমন কোন পরিচিত ব্যক্তিত্ব। প্রথমবারের মত অংশ নিয়েছেন জেলা পরিষদের মত বড় একটি নির্বাচনে। আর প্রথমবারেই চমক দেখালেন গোটা জেলাবাসীকে। ফলে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে হেরে গিয়েও এখন আলোচনায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী (অস্টেলিয়া প্রবাসী) জাকির হোসেন প্রদানিয়া।

তিনি দ্বিতীয়বারের মত নির্বাচিত হ্যাবিওয়েট চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীর কাছে মাত্র ২১০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। যেখানে ভোটের একদিন আগেও জাকির হোসেন প্রদানিয়াকে ভোটের অংকে তেমন কোন অবস্থানে রাখেনি কেউ, সেখানে ১২৫৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন (মোবাইল প্রতীকে) ৫২২ ভোট। আর বিজয়ী প্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী পেয়েছেন (মোবাইল প্রতীকে) ৭৩৮।

এদিকে জাকির হোসেন প্রধানীয়ার এই বিপুল সংখ্যক ভোট প্রাপ্তিতে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনীতি দল এবং বোদ্ধামহলে বিভিন্ন কথা চাউর হচ্ছে। সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে নানা গুঞ্জন ও কৌতূহল। কথা উঠেছে ওসমান গনি পাটোয়ারীর বিরোধীতিকারি এবং অপর রাজনীতিক দলের ভোটারা আনারস প্রতীকে ভোট দিয়েছেন। নাম প্রকাশে অনিশ্চুক সরকার দলের একজন তৃণমূল নেতা বলেন, যদি তাই হবে তাহলে চাঁদপুর সদর ও হাইমচর ইউনিয়নে মোবাইল প্রতীক এতো ভোট পেলো কেমন করে। এ দুই উপজেলায় মোবাইল প্রতীক সর্বোচ্চ ভোট না পেলে ফলাফল হয়তো উল্টে যেত। তাদের ধারণা এখানে অর্থের বিষয়টি সবচেয়ে বেশি কাজ করেছে।

বিজ্ঞাপন

তবে সব মিলিয়ে এবারের চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে হেরেও চমক দেখিয়েছেন জাকির হোসেন প্রধানীয়া।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি