
সুদের টাকা না পাওয়ায় মারামারি আহত দুই


হাজীগঞ্জে সুদের টাকা না পাওয়ায় দু’পক্ষের মারামারির ঘটনায় দু’জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত ইমাম হোসেন(২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ও অপরপক্ষের মো. আবু সায়েদ(৩৬) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যায়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
সোমবার সকালে উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের খাঁন বাড়ীতে এ ঘটনা ঘটে।


জানাগেছে, ভুক্তভোগী আক্তার হোসেনের সাথে আবু সায়েদের আর্থিক লেনদেনের বিষয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আক্তার হোসেন’এর স্ত্রী আছিয়া বেগম বলেন ঘটনার দিন সকালে আক্তার হোসেনের স্ত্রী আছিয়া বেগমের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে কথা কাটাকাটি হয় চৌকিদার বাড়ীর নুর মিয়ার ছেলে আবু সায়েদের সাথে।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু সায়েদ তার বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মেয়ের জামাই ইমাম হোসেন’কে গুরতর আহত হয়। এ ঘটনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সু-বিচার প্রত্যাশা করেন তিনি।
এদিকে আবু সায়েদ বলেন ঘটনার দিন পাওনা টাকা পরিশোধ করার ছিলো। পাওনা টাকা না দিয়ে উল্টো ওরা চারজন আমার উপর হামলা চালায়। সেসময় কোন রকম নিজেকে প্রানে রক্ষার্থে ঘটনার স্থান ছেড়ে ছুটে আসেন।








