শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২২ | ৪:২৯
Link Copied Successfully!
শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সকল শিক্ষার্থীকে ইতিমধ্যে আওতায় নিয়ে আনা হয়েছে। এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আশা করা যায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোন অসুবিধা হবে না। কারণ তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক বা না থাকুক সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। পরে তিনি পদ্মা ও মেঘনায় নৌ পুলিশের উদ্যোগে আয়োজিত নৌ-র‍্যালিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ওই সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি