অশ্রুসিক্ত নয়নে হাবিবুর রহমান হিটুর চিরবিদায়

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১১, ২০২২ | ১২:২৩
Link Copied Successfully!

সাত মাসের শিশু জানে না তার বাবা পৃথিবী থেকে আজ চির বিদায় নিয়ে গেলো। শিশুর বাবা হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু। তাকে শেষ বিদায় জানাতে দলীয় হাজারও নেতাকর্মী ও এলাকাবাসী জানাজায় হাজির। উপস্থিত সবার চোখে ছিল অশ্রু । অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানালো হিটুর প্রিয় মানুষগুলো।

হিটু হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। সোমাবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছাত্রলীগের এই উদীয়মান নেতা।

মঙ্গলবার সকালে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর ঈদগাঁ মাঠে হাজারও নেতাকর্মীদের উপস্থিতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাধি করা হয়।

বিজ্ঞাপন

হাবিবুর রহমান হিটু’র রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়েন। তার এই অকাল মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠন নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ওইসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে টেলিকনফারেন্সে স্মৃতিচারণ করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। অন্যান্যদের মাঝে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক একে এম ফজলুল হক, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, পৌর মেয়র আ স ম মাহাবুব উল আলম লিপন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ,
উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন, আশফাকুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক
জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ও পৌর ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি