
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাজীগঞ্জে জশনে জুলুছ


মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে হাজীগঞ্জে দোয়া মিলাদ ও আনন্দ মিছিল করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ নূরানী হাফেজিয়া মাদরাসাতুল মদিনা (এতিমখানার ) আয়োজনে সোমবার সকালে মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী আনন্দ মিছিল উদযাপিত হয়।
আনন্দ মিছিলটি দক্ষিণ রায়চোঁ নূরানী হাফেজিয়া মাদরাসাতুল মদিনা (এতিমখানার) সামনে থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


মিছিল শেষে পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী(সাঃ) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে মিলাদ দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হয়।
আয়োজক মাদরাসাতুল মদিনা এন্তেজামিয়া কমিটির সভাপতি আলআমিন হোসেন বাপ্পি সাধারণ সম্পাদক কাউছার আলম, ফারুক হোসেন, শামীম হোসেন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








