
মাদকদ্রব্যসহ কুমিল্লার সোহরাব গ্রেফতার
Link Copied Successfully!


র্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকা থেকে ১১৫ বোতল ফেন্সিডিল ও নয় টি বিয়ার’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল ০৮ অক্টোবর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিল ও নয়টি বিয়ার’সহ এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর গ্রামের নুরুল
ইসলামের ছেলে মোঃ সোহরাব হোসেন শরীফ (৩০)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




























