POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদকদ্রব্যসহ কুমিল্লার সোহরাব গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ | সময়: ৬:১৯ অপরাহ্ণ

র‌্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকা থেকে ১১৫ বোতল ফেন্সিডিল ও নয় টি বিয়ার’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল ০৮ অক্টোবর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিল ও নয়টি বিয়ার’সহ এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর গ্রামের নুরুল
ইসলামের ছেলে মোঃ সোহরাব হোসেন শরীফ (৩০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন