হাজীগঞ্জের ধড্ডায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, বাবা-ছেলে আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৮, ২০২২ | ৬:০০
Link Copied Successfully!

হাজীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এসএস পাইপ ও কাঠ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মো. রাজু ও তার বাবা মো. সেলিমকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা ইদ্রিস মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর আহত মো. রাজু বাদী হয়ে পাঁচ জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেলো বিবাদী মো. রুবেল, মো. মেহেদী, মো. বিপ্লব, মো. সিরাজ, আব্দুল মমিনদের সাথে পারিবারিক পূর্ব শত্রুতা ও বাদী মো. রাজুর মায়ের সাথে বিবাদী মো. মেহেদীর পৈত্রিক ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।

সেই সূত্র ধরে রাজুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার বাবা মো. সেলিম বিবাদীদের হাত থেকে রাজুকে রক্ষা করতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয়।

জানতে চাইলে মো. সেলিম জানান, বিবাদীরা তাদের মুরগীর ফার্মে বিষ দিয়ে মুরগী মেরে প্রায় এক লাখ টাকার ক্ষতি ও দোকানের ক্যাশ থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

বিজ্ঞাপন

তবে এই বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শনিবার সকালে অভিযোগের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার