চর্যাপদ একাডেমির বই উপহারের মাস ঘোষণা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৫:৩৮
Link Copied Successfully!

বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর এই শ্লোগানে অক্টোবর মাসকে বই উপহার মাস ২০২২ ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’ শ্লোগানে পুরো মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি।

১লা অক্টোবর থেকে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও প্রদান
করা হবে বই।

শুক্রবার  বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলার তিননদীর মিলস্থল মোলহেডে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক পাল। বিকেল ৫টায় অনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা।

বিজ্ঞাপন

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও কবি সজীব মোহাম্মদ আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারি প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজুমল ইসলাম, আর্কাভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল আমিন সানী ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের প্রধান, চাঁদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রণব ঘোষ, চর্যাপদ একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া ও আছিয়া আক্তার মিথিলা।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, পুরো অক্টোবর মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্যক্তির হাতে বই উপহার তুলে দেব। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক
ব্যক্তিদের প্রদান করা হবে বই। তিনি আরও বলেন, গত বছর বই উপহার মাসে ভারতের প্রখ্যাত অভিনেতা রজতাভ দত্ত রনি, সুপারস্টার অভিনেত্রী কৌশানি মুখার্জি, প্রখ্যাত কমিডিয়ান
অভিনেতা খরাজ মুখার্জি ও খলনায়ক শিবা শানুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছি বই। এবছরও আমরা দেশে এবং বিদেশে সাধ্য মতো বই উপহার কর্মসূচি পালন করতে চেষ্টা করব। এ মাসে ৫০০ থেকে ১০০০ বই উপহার প্রদানের টার্গেট করেছি আমরা। সকলের সহযোগিতা পেলে আশা করি টার্গেট পূরণ হবে।

বিজ্ঞাপন

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, পৃথিবীকে চিনতে হলে, বঙ্গবন্ধুকে জানতে হলে এবং দেশ গড়ার স্বপ্ন দেখতে হলে বইয়ের বিকল্প কিছু নেই। মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ধর্মান্ধতা রুখে দিতে হলে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে হবে। গত তিন বছরে প্রায় ৭ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এ আয়োজনে যাদের সহযোগিতা পেয়েছি তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এবারের কর্মসূচিতে সহযোগিতা করেছেন পেন্সিল ফাউন্ডেশনের কর্ণধার শাহাদৎ রুমন, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি বীরেন মুখার্জী, কবি রহমান হাবিব ও কবি জরিনা আখতার।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু মানুষদের হাতে বই উপহার তুলে দেয়া হয়।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত