মেঘনায় বজ্রপাতে জেলে নিখোঁজ, আহত এক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ | ৫:১০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার আখনের হাট এলাকায় মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে আসার সময় বজ্রপাতে মনসুর আহমেদ (৩৮) নামে জেলে পানিতে নিমোজ্জিত হয়ে নিখোঁজ রয়েছে। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন মনসুর আহমেদের আপন বড় ভাই আলী আহম্মদ হাওলাদার (৪৫)। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাছ ধরার ট্রলারটি ঘটনাস্থল আখনের হাট এলাকা থেকে হরিণা মাছঘাটে আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে মনসুর ও আহত আলী আহম্মদ হাওলাদার সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের হাওলাদার বাড়ীর ফজল হাওলাদারের ছেলে। জেলে নৌকার মালিক একই এলাকার জহিরুল ইসলাম রাঢ়ী। তিনিও ট্রলারে ছিলেন।

বিজ্ঞাপন

হরিণা ফেরিঘাট মৎস্য আড়ৎ ব্যবসায়ী আবুল কাশেম কালু হাওলাদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে মেঘনা নদীর আখনের হাট এলাকা থেকে জহিরুল ইসলামসহ ৮ জেলে হরিণা ঘাটের দিকে রওয়ানা হয়। ট্রলার চলতি অবস্থায় হঠাৎ বজ্রপাতে মনসুর আহম্মেদ আহত হয়ে পানিতে পড়ে যায় এবং পাশে থাকা তার ভাই আলী আহম্মদ গুরুতর আহত হয়। তাকে আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। তার চিকিৎসা চলছে। তবে তিনি কানে শুনেন না। ডান পা বজ্রপাতে জলসে গেছে।

হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী বলেন, ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। অপর জেলেকে উদ্ধারের জন্য সাড়ে ৩টার দিকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরি এসেছে। এখন পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়ভাবেও জেলেরা নিখোঁজ জেলের সন্ধান করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর নদী স্টেশনের লিডার প্রণব বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরিরা নিখোঁজ জেলের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

Ni/N

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি