চাঁদপুরে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা রফিকউল্লাহ কোম্পানি ছুরিকাঘাতে খুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ | ৮:৫২
Link Copied Successfully!

নিজ ঘরে ছুরিকাঘাতে খুন হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকউল্লাহ কোম্পানি (৭০)। শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ নিজ বাড়ী থেকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও সদর সার্কেল আসিফ মহিউদ্দিন হাসপাতালে ছুটে যান। নিহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল্লাহরা ৪ ভাই ও ৩ বোন।

নিহতের ছোট ভাই মো. নাসিরউল্লাহ্ জানান, শনিবার মাগরিবের নামাজের পর বড় ভাইয়ের খুন হওয়ার খবর পান। বাড়ির দোতলায় নিজ কক্ষে ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ পড়েছিল।

বিজ্ঞাপন

নিহতের ভাগ্নে সফিকুর রহমান খান জানান, রফিক উল্লাহ মামার কাছে বাবুরহাট এলাকার একটি ছেলে নিয়মিত আসা-যাওয়া করতো। কিছুক্ষণ আগে তাকে মামার রুম থেকে বের হয়ে যেতে দেখেছে সে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রাথমিকভাবে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অধিকতার তদন্ত করে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত