
হাজীগঞ্জে গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত


বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন, র্যালি ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ ফুড লাভার্স পার্টি সেন্টারে হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম মজুমদার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি ঢাকা কেন্দ্রীয় মহাসচিব মো. আইয়াজ শিকদার।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ বড় মসজিদের মোতয়াল্লী মো. আলমগীর কবির পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকা কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমদাদুল হক, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মামুন, চাঁদপুর জেলার সভাপতি আব্দুল কুদ্দুছ ঢালী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাগর, মো. কামরুজ্জামানসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির আয়োজিত র্যাফেল ড্র’য়ের আমেজে মেতে উঠেন গ্রাম চিকিৎসকেরা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।








