সম্পত্তিগত বিরোধের জেরে মারধর, আহত এক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২২ | ৫:৫৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় সম্পত্তিগত বিরোধের জেরে মারধরের ঘটনায় গুরতর আহত ইউসুফ মুন্সী। গুরতর আহত ইউসুফ মুন্সি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের সাতবাড়ি ভাঙ্গা গ্রামের মুন্সি বাড়িতে সম্পত্তিগত বিষয় নিয়ে বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়ে মারামারির ঘটনা ঘটে ।

ঘটনাসূত্রে জানা গেলো, মুন্সি বাড়ির বাসিন্দা আবুল খায়ের মুন্সি’র এক ছেলে দুই মেয়ে সন্তান রয়েছে। ঘটনার কিছুদিন পূর্বে ইউসুফের বাবা আবুল খায়ের তার মেয়ে সামছুন নাহারকে কিছু সম্পত্তি রেজস্ট্রি করে দেয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে ইউসুফ ও তার বাবা আবুল খায়েরের সাথে কথাকাটাকাটি জেরে পারিবারিকভাবে আলাদা করে দেয়া হয়। ঘটনার দিন দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা আবুল খায়ের ও মেয়ে সামছুন নাহার এবং জামাতা শাওন একত্রিত হয়ে ইউসুফের উপর হামলা করে গুরতর আহত করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভুক্তভোগী ইউসুফ জানান, তার বোন সামছুন নাহারকে সম্পত্তি রেজেস্ট্রি করে না দেয়ার জন্য বলা হয়েছিল। ঘটনার সময় বিদ্যুৎ বিল পরিশোধ করার বিষয়ে বাবার সাথে কথা কাটাকাটি হয়। ওইসময় পিছন থেকে তার বোন সামছুন নাহার ও তার স্বামী শাওন হামলা করে আহত করে।
আহতের ঘটনায় সু-বিচার প্রত্যাশা করেন ভুক্তভোগী ইউছুফ।

এদিকে ইউসুফের বোন সামছুন নাহার বলেন,যে কোন কারনে স্বামীর বাড়িতে থাকার সুযোগ হয়ে উঠেনি। যার কারনে বাবার বাড়িতে থাকতে হচ্ছে।

তিনি বলেন, বাবা তার নামে কিছু সম্পত্তি দেয়ার কথা বলায় ভাই ইউছুফ সবার সাথে আচরণ খারাপ করে আসছে।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ