
বিদায় পৃথিবী : ভালো থেকো প্রিয় হাবিবা
Link Copied Successfully!


মানুষ তাকেই আকড়ে ধরে রাখতে চায়, যার মধ্যে সে নিজেকে খুঁজে পায়।
আর তুমি আমার সেই মানুষ। কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি স্ট্যাটাস দেন রাহিমুল ইসলাম শুভ।
তবে তার শেষ স্ট্যাটাসটি ছিল ভিন্ন রকম। বিদায় পৃথিবী, ভালো থেকো প্রিয় হাবিবা। যেই
লেখা সেই কাজ। বিদায় নিলেন কিশোর রাহিমুল ইসলাম শুভ।


শুভ হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের মনির হোসেন পাটোয়ারীর ছেলে।
শুভ ঢাকা শহরের একটি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। তার পরিবার মৃতদেহ আনতে মঙ্গলবার ঢাকায় রওনা হয়। সোমবার ঢাকায় আত্মহত্যার ঘটনা ঘটে।
কিশোর বয়সে এমন আবেগে প্রাণ বিলিয়ে দেয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। আত্মহত্যার প্রবণতারোধে সবাইকে সচেতন হতে হবে।








