
কচুয়ায় ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক
Link Copied Successfully!

কচুয়ায় ৫হাজার ২শত পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে পুলিশ।
ওইসময় এস.আই মোঃ শহীদুল হাসান ও এএসআই অসীম কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বোগদাদ পরিবহনের গতিরোধ করে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন বাটঘর মাইজপাড়া এলাকার মো.আলী(৩৫)কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।








