কচুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২২ | ১০:৫৬
Link Copied Successfully!

নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আ.লীগ সরকারের অধীনে নির্বাচন হলে বাংলাদেশের জনগন আর মেনে নেবে না বলে দাবী করলেন সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু।

কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু বলেছেন, কারচুপির কোন নির্বাচন বাংলাদেশের জনগন আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বর্তমান আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের নেতারা লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত বিধায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই বাংলার জনগন দুর্নীতিবাজ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসলে শেখ হাসিনার সরকার পালানোর সুযোগ পাবে না।

 

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খুন, গুম ও নির্যাতনের প্রতিবাদে কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ঘাগড়া চৌরাস্তা মোড়ে কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংক ও বীমা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন হারুন অর রশীদ, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক,
সাধারন সম্পাদক অ্যাড. ছলিম উল্লাহ সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজালাল প্রধান, নাছির আহমেদ মিলন বিএসসি, মিজানুর রহমান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিব উল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক আমান উল্ল্যাহ, উপজেলা তাতী দলের সভাপতি মফিজুল ইসলাম মধু, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সদস্য সচিব মাসুদ প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সিরাজ, ছাত্র দলের আহবায়ক কমরুল হাসান প্রমূখ। এসময় কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২