চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২২ | ৬:৩২
Link Copied Successfully!

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠ বেশ সর-গরম হয়ে উঠেছে। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

বৃহস্পতিবার দিন চাঁদপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বমোট ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ জন। এরা হলেন, আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, জাকির হোসেন প্রধানীয়া ও মোঃ মনজুর আহমদ।

বিজ্ঞাপন

জেলা পরিষদ নির্বাচনে (চাঁদপুর সদর) পদে ১নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক,মোঃ আবুল বাসার মিরণ, জাকির হোসেন হিরু, মোঃ শাহলম খান, মোঃ মাহবুব আলম।

ফরিদগঞ্জ উপজেলা থেকে সাধারণ সদস্য পদে ৩ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন মোঃ আকরাম হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ মিজানুর রহমান ভূইয়া, মোঃ বশিউর রহমান,মোঃ শাহাবুদ্দিন হোসেন,আলী আক্কাস।

(মতলব দক্ষিন) সাধারণ সদস্য পদে ৪ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন মোঃ ফরহাদ হোসেন, মোঃ জসিম উদ্দিন,মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, মোঃ রাশেদুজ্জামান।

বিজ্ঞাপন

(মতলব উত্তর) সাধারন সদস্য পদে ৫ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন আলাউদ্দিন, আব্দুলাহ মোহাম্মদ ইসা,জিহাদ সরকার।

(কচুয়া উপজেলা) সাধারণ সদস্য পদে ৬ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন জোবায়ের হোসেন।

(হাজীগঞ্জ) পদে ৭ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোঃ আব্দুল আওয়াল, মোঃ বিল্লাল হোসেন।

(শাহরাস্তি)পদে ৮ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন মোঃ জাকির হোসেন,সাবেক সদস্য তুহিন খান,মোঃ মনির হোসেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ড থেকে মনোনয়ন সংগ্রহ করেন আশেয়া রহমান, ফারহানা ফেরদৌস রুমা পাটওয়ারী।

সংরক্ষিত ২ নং ওয়ার্ড থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফাতেমা আক্তার,ছানিয়া আক্তার, তাছলিমা আক্তার, গাজী শাহিন,রওনক আরা।

সংরক্ষিত ৩ নং ওয়ার্ড থেকে জোবেদা মজুমদার খুকি,জান্নাতুল ফেরদৌসী ও ছকিনা বেগম। বৃহস্পতিবার সারাদিনে এই ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২