সাপে কামড়ালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার অনুরোধ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২২ | ৫:৫২
Link Copied Successfully!
শাহরাস্তি উপজেলার যেকোনো গ্রামে সাপে কাটা রোগীদের সময় নষ্ট না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের মৃত মহিন উদ্দিন পাটোয়ারীর পুত্র ৩ সন্তানের জনক মোঃ আঃ গোফরান পাটোয়ারী (৫০) বুধবার সকাল ৬টায় পুকুরের ঘাটলায় গোসল করার সময় একটি বিষধর সাপে কামড় দেয়।
ঘটনার সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে বিভিন্ন টোটকা চিকিৎসা দেয়া হয়। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সকাল সোয়া ১০টার দিকে পরিবারের লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, কালক্ষেপণ করায় ওই রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা যায় নি।
সাপে কাটার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এন্টি স্নেক ভেনম প্রয়োগ করা যেত। এখানে পর্যাপ্ত এন্টি স্নেক ভেনম রয়েছে। সাপে কাটার সাথে সাথে জরুরি বিভাগে নিয়ে আসলে এন্টি ভেনম প্রয়োগে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ