প্রেম ধর্ষণের পর বিয়েতে নারাজ প্রেমিক

Reporter
কচুয়া প্রতিনিধি :
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২২ | ১১:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। সাতবাড়িয়া গ্রামের ফকির বাড়ির মৃত নুরু মিয়ার মেয়ে আমেনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ করে একই গ্রামের মেম্বার বাড়ীর মৃত বিল্লাল হোসেনের ছেলে হৃদয় হোসেন।

সরেজমিনে গেলে ভুক্তভোগী আমেনা বলেন, হৃদয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক রয়েছে প্রায় ২ বছর যাবত।এই দুই বছর সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণ করে।আমি তাকে বিয়ের কথা বললে, সে বলে আমি আগে প্রতিষ্ঠিত হই তারপর তোমাকে বিয়ে করবো। আমেনা আরো বলেন,গতকাল ৪ই সেপ্টেম্বর রবিবার হৃদয় আমার কর্মস্থল রহিমানগর কলেজ গেটে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে গিয়ে রাত ৮টায় বসে থাকে এবং আমাকে তার সাথে নিয়ে যেতে চায়।আমি তার সাথে যেতে অপারগতা প্রকাশ করি এবং আমার ডিউটি শেষ করে রাত ৯টায় বাড়ি ফিরে আসি।সে আমার পেছন পেছন আমার ঘরে ঢুকে পড়ে এবং আমার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করতে চায়।আমি তাতে বাঁধা প্রদান করি।

এতে সে ক্ষিপ্ত হয়ে জোর পূর্বক আমাকে ধর্ষণ করার চেষ্টা করে আমি ডাক চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসে এবং হৃদয়কে আটক করে। এর ১ঘন্টা পরে হৃদয়ের মা, ভাই সোহাগ এবং কামরুলের নেতৃত্বে প্রায় ২০-২৫ জনের একটি গ্রুপ এসে আমাদের ঘরের বেড়া ভাঙ্গে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং আমাকে মরধর করে হৃদয়কে নিয়ে চলে যায়।আমরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

বিজ্ঞাপন

এলাকাবাসিরা জানান, হৃদয় এলাকায় গাঁজা ও ইয়াবার ব্যবসা করে। সে এলাকার কিছু প্রভাবশালীদের ম্যানেজ করে এই ব্যবসা পরিচালনা করে।এছাড়া সে এলাকার উঠতি বয়সের ছেলেদের নিয়ে কিশোর গ্যাং গঠন করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।অসহায় মেয়েটাকে সে বিয়ের প্রলোভন দেখিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমরা এলাকাবাসী এর উপযুক্ত বিচার চাই।

মেয়েটির বাবা নেই, মা রহিমানগর বাজারে রাজ হোটেলে মশলা বাটার কাজ করে।ভাই একজন ডেকোরেটরের দোকানে থাকে।মেয়েটির দারিদ্র্যতার সুযোগ নিয়ে হৃদয় ফায়দা লুটছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মনির হোসেন বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছি।শুনেছি তারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানিয়েছে। আমি চাই প্রকৃত দোষীদের শাস্তি আওতায় আনা হোক।

বিজ্ঞাপন

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমি যতদুর শুনেছি, ঘটনাটি প্রেমঘটিত, মেয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে।অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২