চাবি রাখা ইজিবাইকে খেলতে গিয়ে প্রাণ গেলো শিশু আফিফের

আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২২ | ১০:১৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকার আব্দুর রশিদ পাটওয়ারী সড়কে পার্কিং করা ইজিবাইক নিয়ে খেলতে গিয়ে আফিফ হোসেন (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন (৪) নামে আরেক শিশু গুরুতর আহত হয়।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের গুনারাজদী ময়দার মিলের পিছনে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

শিশু আফিফ হোসেন ব্যবসায়ী হারেস সর্দারের ছেলে। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে পরিবারে সোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মিজান আখন্দ ও নিবির আহমেদ জানায়, চালক বাবুল রাস্তার উপর ইজিবাইকটি রেখে জরুরি জিনিস আনতে ঘরে যায়। তবে ভুলবশত ইজিবাইকের চাবিটি গাড়িতে রেখে যায়। এরই মধ্যে শিশু আফিফ সহপাঠি শাহিনকে নিয়ে ইজিবাইকে উঠে চাবি ঘুড়িয়ে পিকআপ দিলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এসময় শিশু আফিফ ছিটকে গিয়ে দেয়ালে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আফিফের সহপাঠি শাহিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাগর মজুমদার জানান, অতিরিক্ত রক্তক্ষরনে হাসপাতালে আসার পূর্বেই শিশুটি মৃত্যু বরণ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২