
হাজীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মুরগীর ফার্মের মালিকের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বেতিয়াপাড়া বেপারী বাড়ীর রফিকুল ইসলাম (৫৭) বিদ্যুৎ স্পর্শে মারা যান।
বৃহস্পতিবার সকালে নিজের মুরগীর ফর্মে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম তার বসত ঘরের উত্তর পাশে মুরগির ফ্রামে বৈদ্যুতিক লাইন ঠিক করতে যান। সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










