চাঁদপুর গত দুই যুগে এক ডজন স্থায়ী ও ভাসমান লঞ্চঘাট গড়ে উঠেছে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২২ | ৭:০১
Link Copied Successfully!

নদীবেষ্টিত চাঁদপুর সদর, মতলব ও হাইমচরে গত দুই যুগে প্রায় এক ডজন স্থায়ী ও ভাসমান লঞ্চঘাট গড়ে উঠেছে। এসব ঘাটের অধিকাংশের নেই বিআইডব্লিউটিএ-এর কোনো অনুমোদন। যে কয়টির অনুমোদন আছে, সেগুলোর ইজারা ডাকা হয়; কিন্তু যাত্রীসেবার ন্যূনতম সুবিধা নেই বললেই চলে। তারপরও চলাচলের সুবিধায় যাত্রীরা ঘাটগুলো দিয়েই বিভিন্ন লঞ্চে যাতায়াত করছে। চাঁদপুর সদরের কানুদী, আমিরাবাদ, মতলবের এখলাসপুর, মোহনপুর, ষাটনল, বেলতলী, হাইমচরের কাটাখালী, হাইমচর, নীলকমল ও চরভৈরবী লঞ্চঘাটে প্রতিদিন ছোট-বড় প্রায় ১৫টি লঞ্চ ভিড়ছে। এসব ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর যাতায়াত করে। অথচ একটি লঞ্চঘাটেও নেই কোনো পন্টুন। যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য কোনো যাত্রীছাউনি এবং টয়লেটেরও ব্যবস্থা নেই। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় যাত্রীদের লঞ্চে ওঠানামা করতে হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই।

সরেজমিনে কয়েকটি লঞ্চঘাট ঘুরে দেখা যায়, লঞ্চ থেকে সরু কাঠের গ্যাংওয়ের ওপর দিয়ে যাত্রীরা নদীর তীরে আসা-যাওয়া করছে। যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় চাঁদপুর সদরের কানুদী, আমিরাবাদ, মতলবের এখলাশপুর ও হাইমচর অঞ্চলের ভাসমান ঘাটগুলোয়। সেখানে লঞ্চে উঠতে এবং নামতে যাত্রীদের অবর্ণনীয় কষ্ট হয়। বর্ষা মৌসুমে মতলব ও হাইমচরে ঘাটগুলোয় মেঘনার প্রতিরক্ষা বাঁধের সঙ্গে নোঙর করে লঞ্চ ভেড়াতে হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যাত্রীরা ভোগান্তির শিকার হলেও পন্টুন করার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অনেক সময় লঞ্চ থেকে নামতে পানিতেও পড়ার ঘটনা ঘটে বলে তারা জানান।

বিজ্ঞাপন

হাইমচরের চরাঞ্চলের আসমা খাতুন নামে এক বৃদ্ধা বলেন, অনেক কষ্টে লঞ্চ থেকে নেমেছি। চরভৈরবী ঘাটে নামতে গিয়ে এত কষ্ট পেয়েছি যে, তা ভুলতে পারব না।

কানুদী লঞ্চঘাটের যাত্রী মরিয়ম অক্তার (২৩) বলেন, বর্ষায় এ ঘাট দিয়ে লঞ্চে উঠতে যতটুকু অসুবিধা হয়, এর চেয়ে শুকনা মৌসুমে বেশি অসুবিধা হয় পানি শুকিয়ে যাওয়ায়। অনেক দূর হেঁটে বহুকষ্টে বাচ্চা কোলে করে লঞ্চে উঠতে ও নামতে হয় তখন। কয়েকটি লঞ্চের সুপারভাইজার জানান, পন্টুন ও যাত্রীছাউনির জন্য তারা লঞ্চমালিকসহ অনেকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কিছুই করা হয়নি। পন্টুন না থাকায় হাইমচরের লঞ্চঘাট থেকে যাত্রী ওঠানামা করতে গিয়ে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক একেএম কায়সারুল ইসলাম বলেন, আসলে হাইমচর নদীভাঙনকবলিত এলাকা। তাছাড়া অন্য ঘাটগুলো স্থানীয়ভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে