
কুমিল্লায় দুই কেজি গাঁজাসহ গ্রেফতার দুই
Link Copied Successfully!


র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকা থেকে নয় কেজি গাঁজাসহ দু্ই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নয় কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বাগানবাড়ী গ্রামের মৃত কানু মিয়া এর ছেলে মোঃ মাসুম মিয়া (৪২)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








