
কুমিল্লায় ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে
৫০ কেজি গাঁজাসহ জগন্নাথপুরের রাকিব গ্রেফতার
Link Copied Successfully!


ট্রাকভর্তি কোকাকোলার আড়ালে ৫০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার ভোররাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর (পশ্চিম ঝাকুনীপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ রাকিব হোসেন (২৩)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
N/N








