৩৪ কেজি গাঁজাসহ গ্রেফতার পাঁচ: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৬, ২০২২ | ৪:০৫
Link Copied Successfully!

র‌্যাব-১১ র্কতৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী ও ক্যান্টনমেন্ট এলাকা থেকে ৩৪কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল সোমবার রাতে ও মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী ও ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন। অভিযানে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দূর্গিাপুর গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে সুমন সারোয়ার (৪৬), মুঘলটুলি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে শাহজাহান ও বুড়চিং থানার ঘোষনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ উজ্জল (২৮) কে গ্রেফতার করে কুমিল্লা র‌্যাব-১১।

অন্যদিকে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পিছকামতাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (৩৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার র্পূব ডিমাতলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মতিন (২৪) কে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‌্যাব।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ