
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামে প্রান্ত দাস (৪) নামে শিশু পানিতে ডুবে মারা গেছে।
রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ঝুটন দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম।
চাচা খোকন দাস পপুলার বিডিনিউজকে জানান, প্রান্ত দাস নামে শিশুটি সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করেন।










