হাজীগঞ্জে দুই ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!
হাজীগঞ্জে দুই ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা -- পপুলার বিডিনিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলা শাখার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল। শুক্রবার বিকালে উপজেলা ও উল্লেখিত দুই ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আমিন খাঁন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন এবং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মনির হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক পদে কামাল খাঁনের নাম ঘোষণা করেন তিনি।

ওইসময় আকতার হোসেন দুলাল বলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলে সভাপতি পদে আমিন খাঁন মিন্টু ও সোহাগ খাঁন মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে সোহাগ খাঁন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করায় আমিন খাঁন মিন্টুকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

একইভাবে সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন ও হুমায়ুন আজাদ মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন পরবর্তীতে হুমায়ুন আজাদ তাঁর মনোনয়নত্র প্রত্যাহার করায় শেখ ফরিদ সুমনকে পদে চূড়ান্ত প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

অপরদিকে হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসাবে মনির হোসেন মৃধা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ায় তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক পদে কামাল খাঁন ও মাসুদ মোল্লা মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে মাসুদ মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করায় কামাল খাঁনকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিনের উপস্থাপনায় ফলাফল ঘোষণার পূর্বে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা অহিদুল ইসলাম, সুলতান আহমেদ বাবুল, নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন লিটন, শুকুর আলম বেপারী ও জুলহাস চৌধুরীসহ উপজেলা এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ । পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত