৩০ জুলাই এর মধ্যে ডাকাতিয়া ব্রীজের কাছ থেকে বালুমহাল সরিয়ে নেয়ার নির্দেশ

হাজীগঞ্জে তিন বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৪, ২০২২ | ১২:৫০
Link Copied Successfully!
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর ব্রীজ সংলগ্ন বালুমহালগুলো পরিদর্শন করেন -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া ব্রীজ রক্ষায় কার্যক্রম শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ব্রীজের নিচে ও দুই পাড়ের তিন বালুমহালকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই তিন বালুমহালকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর ব্রীজ সংলগ্ন বালুমহালগুলো পরিদর্শন করেন। ওইসময় পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিনসহ বালুমহালের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি ডাকাতিয়া ব্রীজটি ঝুঁকিপূণ দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন একাধিক ব্যাক্তি। বিষয়টি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি সংশ্লিষ্ট দপ্তরকে ব্রীজটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান