দুই সন্তানের একমাত্র সম্বল মা

চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দিলেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২২ | ১১:৫২
Link Copied Successfully!

বাবা জন্মের পর থেকেই নিখোঁজ। বাবা নিখোঁজ হবার পর থেকে পরিবার নিদারুন কষ্টের মাঝে। কোন রকম মা-মেয়ের বেঁচে থাকা। উপায়ন্ত না পেয়ে মা এনজিওতে কাজ করে সংসার চালাতো। থাকার কোন জায়গাও নেই। ভাড়া বাসায় বসবাস। কলেজছাত্র পুতুল রানীর একমাত্র সম্বল মা। সেই মা দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, পায়ে বাত জাতীয় সমস্যা, ডায়াবেটইস, রক্তে কোলস্টোরল, হাই পেশার সহ ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য। মায়ের চিকিৎসা খরচ ও সংসার চালানোর মত কেউ নাই। ঠিক সেই মুহূতে পাশে এসে দাঁড়ালেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। একের পর এক মানবতার দৃষ্ট্রান্ত রেখে আসছেন স্বাধীনতা যুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার। মঙ্গলবার তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিনের মাধ্যমে ৪০ হাজার টাকা পৌছে দেন সেই পুতুল রাণীর হাতে।

পুতুল রাণী দাসের মায়ের নাম ঝরণা রাণী দাস। তার বাবার নাম স্বপন চন্দ্র দাস। তার ভাই রনজিৎ চন্দ্র দাস। তারা ভাই-বোন পড়াশোনা করছে। হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বাসা ভাড়া থাকছেন তারা।

মায়ের চিকিৎসায় এভাবে এমপির সহায়তা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুতুল রাণী।

বিজ্ঞাপন

পুতুল রাণী আরো জানান, অসহায় মায়ের চিকিৎসার জন্য পপুলার বিডিনিউজের ভয়েস আটিস্ট শ্রাবণী দাসের এমপির সাথে যোগাযোগ করার পর এই অনুদান পেয়েছেন। শিগগির তার মাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ভর্তি করানো হবে।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন বলেন, চিকিৎসা চলাকালীন সময় খোঁজ খবর নেয়ার আশ্বাস ও অসহায় মাকে বসতঘর করে দেয়ার প্রতিশ্রুতি দেন সংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

পুতুল রানী দাস আরো জানান তার মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম দাসের নেতৃত্বে রতন দাস, সাগর, মিঠুন, বিজয়, পুলক সহ কয়েকজন সামাজিক যোগাযোগ মধ্যমে হেল্প পোস্টের মাধ্যমে ২৭,০৬০/- টাকা সংগ্রহ করে চিকিৎসার জন্য প্রদান করেছেন। পুতুল সেই মানবতার ফেরিওয়ারাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
পুতুল রাণী দাসের মা সুস্থ হয়ে উঠলে দুই সন্তান ফিরে পাবে অভিভাবক। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা