শাহরাস্তিতে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ জুন ২৭, ২০২২ | ৬:১০
Link Copied Successfully!
শাহরাস্তিতে যুবক গ্রেফতার -- পপুলার বিডিনিউজ

শাহরাস্তিতে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ আরমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, টামটা উত্তর ইউনিয়নের রাঢ়া গ্রামের পিতৃ-মাতৃহীন মানসিক প্রতিবন্ধী এক নারী (৩৫) তার নিকটাত্মীয়ের বাড়িতে দীর্ঘদিন ধরে আশ্রিতা থাকছেন। ভুক্তভোগীর মানসিক সমস্যার সুযোগ নিয়ে একই গ্রামের ওয়ারিশ হাজীয স বাড়ির মোঃ হোসেনের পুত্র মোঃ আরমান (২০) প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২ টার সময় অভিযুক্ত আরমান ভুক্তভোগী ওই নারীকে ইশারা ইঙ্গিতে বাড়ির বাইরে পার্শ্ববর্তী কাজী বাড়ির কবরস্থানের পশ্চিম পাশে বাগানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগীর আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে আরমান সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরিক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আরমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা