হাজীগঞ্জে গন্ধবপুর উত্তরে বিট পুলিশিং সভা

দুষ্কৃতিকারীদের হাজীগঞ্জ থানা থেকে নিস্তার পাওয়ার সুযোগ নেই: ওসি জোবাইর সৈয়দ

Reporter
তোফায়েল আহম্মেদ
আপডেটঃ জুন ২৭, ২০২২ | ৩:৪৯
Link Copied Successfully!

দুষ্কৃতিকারীদের হাজীগঞ্জ থানা থেকে নিস্তার পাওয়ার সুযোগ নেই বললেন ওসি জোবাইর সৈয়দ।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া এলাকায় বিট পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে তারালিয়া বাজারের পাশে বালুর মাঠে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহর সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ।

তিনি বলেন, কোন দুষ্কৃতিকারী হাজিগঞ্জ থানা থেকে নিস্তার পাওয়ার সুযোগ নেই। কোন খারাপ কাজে ইন্দনদাতা মদদদাতাও নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই।

আপনারা যদি মনে করেন কারো ছেলে কারো নাতি। বলে কি হবে না এ ধরনার ভুল আমি বিশ্বাস করি এই কথাগুলো তাদের কানে যাচ্ছে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করে যাচ্ছি এগুলো সুযোগ নেই এখানে যদি থাকতে হয় সুনাগরিক হিসেবে থাকতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেকুজ্জামান শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সফিউল্যা, উন্নয়ন কমিটির সদস্য আলী আহমেদ ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নুর নবী সোহেল, শিক্ষক মোজাম্মেল হক কাজল, মহিলা ইউপি সদস্য সাহানাজ বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুর রব। বিট পুলিশিং সভা পরিচালনা করেন হাজিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ। এসময় উপ-পরিদর্শক আবুল খায়ের সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং এর সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ওসি মো: জোবাইর সৈয়দ কাকৈরতলা জনতা কলেজ ও জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে শিখার্থীদের সাথে মতবিনিময় করেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু