
শিশু মৃত্যুর হার বাড়ছে, নেই সচেতনতা
হাজীগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied Successfully!
শিশু সাফি -- পপুলার বিডিনিউজ 
মায়ের সাথে গোসল করতে যাওয়ার কথা। প্রবাস থেকে বাবার কল আসলো। মা পুকুরের ঘটলার কাছে শিশু সাফিকে রেখে ঘরে যায়। ঘরে গিয়ে স্বামীর সাথে কথোপকথন। আর এই সময়ের ফাঁকে শিশু সাফি ডুবে গেল পুকুরে।
ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সর্দার বাড়ীতে। পানিতে ডুবে দুই বছরের শিশু সাফির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শিশু সাফি বলাখাল সর্দার বাড়ীর শাহ-পরানের ছেলে।


তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু সাফির মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।








