হত্যা নাকি আত্মাহনন?

কুমিল্লা থেকে লাশ হয়ে ফিরলো হাজীগঞ্জের রুবেল

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ৩, ২০২২ | ১২:৪৪
Link Copied Successfully!
রুবেল হোসেন (২৫) -- পপুলার বিডিনিউজ

বৃহস্পতিবার রাত ১টা। ঘুমন্ত গ্রামবাসী হঠাৎ শুনতে পেলো এম্বুলেন্সের ডাক। ভিতরে লাশ। কার লাশ? এম্বুলেন্স থেকে নামানোর পর দেখলো ২৫ বছর বয়সী রুবেল হোসেনের লাশ।

রুবেল হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোশ গ্রামের নুরুল হকের বড় ছেলে। সে ছোট বেলা থেকে কুমিল্লা সদর থানার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের খেতাসারা চেয়ারম্যান অফিস সংলগ্নে বাসাভাড়া থাকতো।

তিন মাসের একটি কন্যা সন্তান রয়েছে তার। স্ত্রী কোহিনূরের সাথে তিনদিন আগে ঝগড়া হয়। তারপর থেকে স্ত্রী চলে যান বাবার বাড়ী মুরাদনগরে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

কুমিল্লা থেকে রুবেলের লাশ নিয়ে আসার সহপাঠীরা জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রুবেলের বাসায় গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওই সময় তার স্ত্রী বা সন্তান কেউ ছিল না।

রুবেলে হোসেনের ভাই ও বাবা নুরুল হক জানান, গত একমাস আগে রুবেল আত্মহননের চেষ্টা করে। তখন গলায় একটি দাগ পড়েছিল। তাদের কোন অভিযোগ নেই।

শুক্রবার সকালে খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক আবদুল আজিজ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান। সেখান থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি জানান, রুবেলের গলায় বড় দাগ রয়েছে। তবে দাগটি  নতুন হতে পারে বলে ধারণা করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে রুবেল হোসেনের পরিবারের কোন অভিযোগ না থাকায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম