হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৬ | ৮:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের নবগঠিত কমিটি গঠন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইউনিয়নের তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটি ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আলাউদ্দিন তরুন। এতে মাসুদ বেপারীকে সভাপতি এবং সোহাগ মিজিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মাসুদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ মিজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মহসিন বেপারী।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন, সহ-সভাপতি মোঃ ফয়েজ, মোঃ আশিক, মোঃ মোরশেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর সর্দার, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ শিফন, দপ্তর সম্পাদক মোঃ কাজী নরুল ইসলাম (সবুজ), সহ-দপ্তর সম্পাদক: মোঃ বিল্লাল, গবেষণা সম্পাদক মোঃ শরিফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস মিলনী বেগম, যুব সম্পাদক: মোঃ জুয়েল মিয়াজী, ক্রীড়া সম্পাদক মোঃ হোসেন পাটওয়ারী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তুহিন হোসেন, সম্মানিত সদস্য: মোঃ রাকিব, মোঃ শাহজালাল, মোঃ অনিক শেখ, মোঃ বিপ্লব হোসেন ও মোঃ ফরহাদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রধানীয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ জাকির হোসেন,শ্রমিক দলের নেতা শাহআলম হাজীগঞ্জ পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, কুদ্দুসসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম