মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৬ | ১২:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় মতলবের ৩টি ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় মতলব কমিউনিটি সেন্টারে মতলব সূর্য তরুণ স্পোটিং ক্লাব, মতলব ফুটবল একাডেমী এবং মতলব ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

মতলব সূর্য তরুণ স্পোটিং ক্লাব, মতলব ফুটবল একাডেমী এবং মতলব ক্রিকেট একাডেমীর সকল কর্মকর্তা, খেলোয়াড় ও সদস্যবৃন্দের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মতলব ফুটবল একাডেমীর সভাপতি গোলাম কাদের মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি
মোহাম্মদ মোদাচ্ছের হোসেন পাটোয়ারী। এছাড়া বক্তব্য রাখেন মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফয়সাল সরকার, সহ সভাপতি মামুনুর রশিদ রাসেল, সাধারণ সম্পাদক সারোয়ার ফরাজী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব ক্রিকেট একাডেমীর নব গঠিত কমিটির সভাপতি শরীফ উল্লাহ টিটু। ক্লাবের ক্রীড়া সম্পাদক কামরুল হাসান নিপুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি সমির ভট্টাচার্য বলু, প্রচার সম্পাদক আবু সামা প্রধানীয়া, আইন বিষয়ক সম্পাদক রাশেদ মামুন, মতলব ক্রিকেট একাডেমীর সাংগঠনিক সম্পাদক শামীম ভূইয়া, ক্লাবের যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, মতলব ক্রিকেট একাডেমীর ক্রীড়া সম্পাদক সঞ্চয় সাহা, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, মতলব ক্রিকেট একাডেমীর সহ সভাপতি উত্তম কুমার ঘোষ, ক্লাব কর্মকর্তা মোতালেব হেসেন রাজু, ক্লাবের সহ সভাপতি সোহেল সরকার, লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নোমান এবং গীতা পাঠ করেন সঞ্জয় সাহা।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবটি ‘একতা, শৃঙ্খলা ও ক্রীড়া’ এই স্লোগান নিয়ে যাত্রা আরম্ভ করে ২০১০ সালে নিবন্ধন লাভ করে। পরবর্তী সময়ে ভালো খেলোয়ার গড়ে তোলার জন্য ২০১৩ সালে এই ক্লাবটির তত্ত্বাবধানে মতলব ক্রিকেট একাডেমীরর যাত্রা শুরু করে এবং ২০১৫ সালে মতলব ফুটবল একাডেমী গঠন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত