বিনা পয়সায় আদালতে লড়াই করে

১৪ বছর পর নুরু মিয়া ফিরে পেলেন ১৭৭ শতাংশ সম্পত্তি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৩১, ২০২২ | ১০:৫৭
Link Copied Successfully!
সোমবার সকালে জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট গাফ্ফার খান নাদিম দখলে বুঝিয়ে দেন -- পপুলার বিডিনিউজ

১৭৭ শতাংশ সম্পত্তি অন্যের দখলে। নুরু মিয়া পরিবার নিয়ে বছরের পর বছর কেটেছে বস্তিতে!  এই জায়গার জন্য হারিয়েছেন নিজের ছোট ভাইকেও। অবৈধ ভাবে দখল করে রাখেন শাহরাস্তি উপজেলার ওয়ারুক রাড়া গ্রামের এ এইচ এম মহিউদ্দিন গংরা।

নুরু মিয়া অবৈধ দখল উচ্ছেদ করতে দারস্থ হয় আদালতের। দীর্ঘ ১৪ বছর বাদী-বিবাদির লড়াইয়ের পর সোমবার সকালে জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট গাফ্ফার খান নাদিম ঘটনাস্থলে যান। মামলা নিয়ে লড়াই করা এ্যাডভুকেট আবুল কাশেম, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীর উপস্থিততে অবৈধ দখল উচ্ছেদ করে  ১৭৭ শতাংশ সম্পত্তি বুঝিয়ে দেন নুরু মিয়াকে।

শাহরাস্তির অধিনে ২৩৪নং রাড়া মৌজার সি.এস-২০ নং খতিয়ান সাবেক ১৫চিঠা ১দাগে. ৩৯ একর, সাবেক ৩৫ চিঠা ২দাগে.২৭ একর, সাবেক ৫৬চিঠা ৩দাগে. ২৬ একর, ১০৪ চিঠা ৪দাগে. ০৩ একর, ১২২ চিঠা ৫দাগে. ০৪ একর, ১২৭ চিঠা ৬দাগে. ০৫ একর, ১৭০ চিঠা ৭দাগে. ৩০ একর, ১৭৫ চিঠা ৮দাগে. ১৭ একর ২৮৬ চিঠা ৯দাগে. ১৬ একর, ১০৯, ৭০২ চিঠা ১০দাগে. ১০ একর সহ মোট ১.৭৭ একর সম্পত্তি তার।

বিজ্ঞাপন

১৪ বছর আদালতে লড়াইয়ের পর নিজের সম্পত্তি বুঝে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নুরু মিয়া। ধন্যবাদ জানান জেলা জজ আদালতকে।

এ্যাডভোকেট আবুল কাশেম জানান, সরকার গরিব অসহাদের জন্য যেই আদালত গঠন করেছে, তাতে কোনো টাকা পয়সা ছাড়াই সেবা দেয়া হয়। দীর্ঘ ১৪ বছর আদালতের নির্দেশ মোতাবেক কোনো টাকা-পয়সা ছাড়াই এই মামলায় লড়েছি এবং সফল হয়েছি।

বিজ্ঞাপন

জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট গাফ্ফার খান নাদিম  জানান, আদালতের নির্দেশ মোতাবেক কাগজপত্র দেখে ন্যায্য মালিককে সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়েছে।

দীর্ঘ বছর লড়াইয়ের পর নিজের সম্পত্তি বুঝে পেয়ে ঢাক-ঢোল বাজিয়ে সম্পত্তি বুঝে নেন নুরু মিয়া। আর নয় বস্তিতে, নুরু মিয়া বসিত হোক ১৭৭ শতাংশ সম্পত্তির উপর।

তবে, মামলার বিবাদী পক্ষের একজন বলেন, কোন নোটিশ পাইনি। হঠাৎ করে তাদের দেয়াল ভেঙ্গে নুরু মিয়াকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি